মোবাইল কিনে না দেয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

১১ জুন ২০২১, ১০:৪২ PM
নিহত শফিকুল স্থানীয় অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র

নিহত শফিকুল স্থানীয় অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র © প্রতীকী ছবি

মোবাইল ফোন কিনে না দেয়ায় অভিমান করে মাদারীপুরে শফিকুল ইসলাম নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৪টায় সদরের ঘটমাঝি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সদর উপজেলার ঘটমাঝি গ্রামের কৃষক তালেব আকনের ছেলে শফিকুল স্থানীয় অ্যাডভোকেট দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানা যায়, কিছুদিন ধরে বাবা তালেব আকনের কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার দাবি করে আসছিল সে। কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকায় ছেলেকে মোবাইল কিনে দিতে পারেননি কৃষক বাবা।

এ নিয়ে আজ বেলা ১২টার দিকে পরিবারে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে ঘরের ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। বিকেল ৪টা বেজে গেলেও শফিকুল বের না হলে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে ঢুকে দেখে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে শফিকুল। তখন পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬