ছাত্রীর গোপন ছবি ও ভিডিও ফাঁস, জরিমানা গুনল অ্যাপল

০৮ জুন ২০২১, ০৮:৩৪ AM
জরিমানা গুনল অ্যাপল

জরিমানা গুনল অ্যাপল © প্রতীকী ছবি

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আইফোন ব্যবহারকারী এক  ছাত্রীর গোপন ছবি ও ভিডিও চুরি করে নেটমাধ্যমে পোস্ট করার দায়ে দোষী সাব্যস্ত হলেন অ্যাপলের ২ কর্মী। একইসঙ্গে এ ঘটনা ফাঁস হতেই ওই পড়ুয়াকে কোটি কোটি ডলারের আর্থিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হল সংস্থাটি। খবর জি নিউজের।

জানা গেছে, ফোন মেরামত করতে সার্ভিস সেন্টারে দেয় ওই ছাত্রী। আর এতেই বাঁধে ঝামেলা। সার্ভিস সেন্টারের দুই টেকনিশিয়ান ছাত্রীর ফোন থেকে ছবি ও ভিডিও চুরি করে ফেসবুকে পোস্ট করে। পোস্টটি ক্যাপশনসহ এমনভাবেই করা হয় যাতে মনে হয় ওই ছাত্রী নিজেই সে পোস্ট করেছেন। বিষয়টি জানাজানি হতেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়।

এ ঘটনা পরে আদালত পর্যন্ত গড়ায়। পরে আইনি ঝামেলায় জড়িয়ে ক্ষতিপূরণ হিসেবে ছাত্রীকে পাঁচ মিলিয়ন ডলার দিতে হয় অ্যাপল কর্তৃপক্ষকে। যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা। ২০১৬ সালের এই ঘটনায় অ্যাপলকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অভিযুক্ত দুই টেকনিশিয়ানকেও কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence