ফেসবুক ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে পলিটেকনিক ছাত্রের আত্মহত্যা

০৫ জুন ২০২১, ১২:৪৬ PM
লনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন

লনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন © সংগৃহীত

ফেসবুক ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ঘরের ফ্যানের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মাহিন জামান (২০) নামের এক পলিটেকনিক কলেজের ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে খুলনা শহরে এ  ঘটনা ঘটে। 

মাহিন ওই এলাকার জামান ফরাজীর ছেলে। তিনি খুলনা ম্যানগ্রোভ পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন।

জানা যায়, মাহিন জামান নগরীর জোড়াগেট সিঅ্যান্ডবি কলোনির একটি বাসার নিচতলায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন। প্রেমিকার সঙ্গে কলহের জেরে শুক্রবার দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে অপর এক ফেসবুক ফ্রেন্ড তানভীরের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন।

পরে আত্মীয়স্বজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ের কথা চলছে। এটি জানতে পেরে ঘরের ফ্যানের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬