গীতার আসর থেকে ফেরার পথে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

২৫ মে ২০২১, ০৯:০৭ PM
লোহাগাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক

লোহাগাড়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রতিবন্ধী (৩০) নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত বিমল দাশের পুত্র বিপ্লব দাশ টিশু ও স্বপন দাশের পুত্র বিশ্বজিৎ দাশ বিসু৷

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, সোমবার (২৪ মে) রাত ১০টার দিকে কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম হিন্দু পাড়ায় পাশের বাড়ি থেকে গীতার আসরে যায় ওই নারী৷ আসর শেষ করে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বিসু ও টিশু তারা দু’জন মিলে তাকে মুখ চেপে ধরে পাশের নির্জন খড়ের গাদায় নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণ করে তারা।

হাফিজুরের সাথে থাকা ৩ বন্ধুকে শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ

তিনি আরো বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর পিতা থানায় অভিযোগ করলে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, অভিযোগের দুই ঘন্টা পর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুই জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের কথা স্বীকার করেন। আটকৃতদের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দিক হারিয়ে ভাসতে ভাসতে সাগরে ৬ দিন, মারা গেলেন ২১ বাংলাদেশি
  • ২৮ মার্চ ২০২৬
৪৩২ রানের ম্যাচে রিশাদদের হারাল শরিফুলরা
  • ২৮ মার্চ ২০২৬
‘পাসপোর্টে এখনও বঙ্গবন্ধুর মাজার-সেতু-নভোথিয়েটার’, ক্ষোভ রা…
  • ২৮ মার্চ ২০২৬
বন্ধ হচ্ছে বাবে আল-মানদাব প্রণালি, বিশ্ব অর্থনীতিতে চরম বিপ…
  • ২৮ মার্চ ২০২৬
নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান, করলেন মন্ত্রী-এমপি ও দলীয় …
  • ২৮ মার্চ ২০২৬
পে-স্কেল আদায়ে একগুচ্ছ আন্দোলনের পরিকল্পনা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence