বয়সের ছাপ কমাবে যে ৩ আসন

১৯ এপ্রিল ২০২৬, ০২:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বয়স বাড়ার সাথে সাথে ত্বকে বয়সের ছাপ পড়া বা উজ্জ্বলতা হারিয়ে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে দামি প্রসাধনী বা কেমিক্যালযুক্ত ট্রিটমেন্টের চেয়েও প্রাকৃতিকভাবে তারুণ্য ধরে রাখার কিছু উপায় রয়েছে, তা হলো যোগাসন। নিয়মিত ব্যায়াম কেবল শরীরের মেদ কমায় না, বরং ত্বকের গভীর থেকে কোষের পুনর্গঠন করে এক উজ্জ্বল আভা ফুটিয়ে তোলে। ত্বকের সতেজতা এবং তারুণ্য ধরে রাখতে অত্যন্ত কার্যকরী তিনটি বিশেষ আসন রয়েছে- 

​কেন যোগাসন ত্বকের জন্য সেরা?
​বাজারচলতি অ্যান্টি-এজিং ক্রিমগুলো সাধারণত ত্বকের উপরিভাগে কাজ করে। অন্যদিকে, বিশেষ কিছু যোগাসন করার ফলে শরীরে ​রক্ত সঞ্চালন বৃদ্ধি, রক্তে পর্যাপ্ত অক্সিজেন থাকলে ত্বকের প্রোটিন বা কোলাজেন তৈরিতে সুবিধা হয়, যা ত্বককে টানটান রাখে। এছাড়া ব্যায়ামের ফলে ঘামের মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, ফলে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা কমে।

​তারুণ্য ধরে রাখতে নিয়মিত করুন ৩টি আসন:

​১. সর্বাঙ্গাসন (Shoulder Stand)
​এই আসনকে বলা হয় 'সকল আসনের মূল'। এটি মুখের ত্বকে সরাসরি রক্ত সঞ্চালন বাড়িয়ে বলিরেখা দূর করতে সাহায্য করে।

​কীভাবে করবেন:
-​চিত হয়ে শুয়ে দুই পা একসাথে ৯০ ডিগ্রি কোণে উপরে তুলুন।
-​এবার দুই হাতের তালু দিয়ে পিঠ ঠেলে কোমর ও পা সোজা অবস্থায় শূন্যে ধরে রাখুন।
-​শরীরের ওজন থাকবে কাঁধ, ঘাড় ও হাতের কনুইয়ের ওপর। থুতনি যেন বুকের সঙ্গে লেগে থাকে।
-​দৃষ্টি রাখুন পায়ের আঙুলের দিকে। এভাবে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট অবস্থান করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরুন।

সর্বাঙ্গাসন (Shoulder Stand)

​২. চক্রাসন (Wheel Pose)
​চক্রাসন আপনার মেরুদণ্ড নমনীয় করার পাশাপাশি বুক ও ফুসফুস প্রসারিত করে। এটি সারা শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে ত্বকে প্রাকৃতিক 'গ্লো' নিয়ে আসে।

​কীভাবে করবেন:
-​চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে পায়ের পাতা নিতম্বের কাছে রাখুন।
-​দুই হাত উল্টো করে কাঁধের দুই পাশে মাটিতে রাখুন।
-​এবার হাত ও পায়ের ওপর ভর দিয়ে পুরো শরীরকে ধনুকের মতো মাটি থেকে ওপরে তুলুন।
-​মাথাটি নিচের দিকে ঝুলে থাকবে। এই অবস্থায় ১৫ থেকে ৩০ সেকেন্ড থেকে ধীরে ধীরে শরীর নামিয়ে আনুন।

চক্রাসন (Wheel Pose)

​৩. মৎস্যাসন (Fish Pose)
​গলা এবং মুখের পেশির ব্যায়ামের জন্য মৎস্যাসন অতুলনীয়। এটি ডাবল চিন (Double Chin) কমাতে এবং গলার ভাঁজ দূর করতে সাহায্য করে।

​কীভাবে করবেন:
-​চিত হয়ে শুয়ে পড়ুন। এবার হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে বুক ও পিঠ মাটি থেকে ওপরে তুলুন।
-​ঘাড় পেছনের দিকে হেলিয়ে দিয়ে মাথার তালু মাটিতে ঠেকানোর চেষ্টা করুন।
-​পিঠ ধনুকের মতো বাঁকানো থাকবে কিন্তু নিতম্ব থাকবে মাটিতে।
-​বুক ভরে গভীর শ্বাস নিন এবং ৩০ সেকেন্ড অবস্থান করুন। এটি আপনার থাইরয়েড গ্রন্থিকেও সচল রাখে, যা ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

মৎস্যাসন (Fish Pose)

যে নিয়ম মেনে চললে উপকার পাওয়া যায়:
​ভোরবেলা: যোগাসনের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো একদম সকাল।
​খালি পেট: যোগব্যায়াম করার অন্তত ২-৩ ঘণ্টা আগে ভারী খাবার খাবেন না।
​পানিপান: ব্যায়ামের পর এবং সারাদিন পর্যাপ্ত জল পান করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। [ সূত্র: আনন্দবাজার]

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9