ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

১৭ মে ২০২১, ১১:৫০ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় আকাশ (১৮) নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে গিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, আকাশের সৎবাবা কাওসার ও মা কহিনুর বেগম পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের সুমন মিয়ার বাসায় থাকতেন। বিকেলে ওই বাসা থেকে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আকাশ। লাইভে আকাশের বন্ধুরা কমেন্টসও করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে আকাশের মা কহিনুর এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ছেলেকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তিনি জানালা ভেঙে ঘরের ভেতরে গিয়ে বর্তমান স্বামী কাওসারের সহযোগিতায় আকাশকে নামিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আকাশের বাবা কবির হোসেন জানান, সকালে তিনি তার বাসায় ছেলেকে রেখে গেছেন। বিকেলে লোক মারফত জানতে পেরে ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে শুনতে পান আকাশকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তিনি শেবাচিম হাসপাতালে যান।

তিনি জানান, আকাশের মা কহিনুর বেগম ৪ বছর আগে তাকে ছেড়ে কাওসার নামে একজনকে বিয়ে করেন। এরপর থেকে আকাশ তার কাছে থাকলেও মাঝে মধ্যে তার মায়ের কাছে যেতো এবং সেখানেও থাকতো। তবে, কী কারণে আকাশ আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাহাতুল জানান, খবর পেয়ে সহকারী উপপদির্শক (এএসআই) জামালকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই কাওসার ও কহিনুর আকাশকে হাসপাতালে চলে যায়। সিটিএসবি ও সিআইডি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence