ঈদের দিন বেড়াতে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার

১৭ মে ২০২১, ১০:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

সাইদুর রহমান মোল্যার সঙ্গে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৪ মে) ঈদের দিন বিকালে সাইদুর রহমান ও তার বন্ধু শরীফ ঢালী এক মাদ্রাসা ছাত্রীকে নিয়ে ঘুরতে বের হন। বিকালে সাড়ে ৪টার দিকে কৌশলে স্থানীয় কাশেম মাদবরের বাড়িতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন সাইদুর। পরে বাড়িতে গিয়ে ওই ছাত্রীর তার মাকে বিষয়টি খুলে বলে।

শরীয়তপুর জাজিরার এ ঘটনায় সোমবার (১৭ মে) সকালে ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামী করে মামলা করেন। মামলায় সাইদুর রহমান ও তার বন্ধু শরীফ ঢালীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের মজিদ ঢালীর কান্দি গ্রামের আযহার মোল্যার ছেলে সাইদুর রহমান মোল্যা (২৬) ও তার সহযোগী লতিফ ঢালীর ছেলে শরীফ ঢালী (২৭)। অপর আসামি শুকর মাদবরের ছেলে কাশেম মাদবরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালে ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence