রাজধানীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা

১৭ মে ২০২১, ০৮:১৬ AM
পল্লবীতে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি

পল্লবীতে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বজনদের আহাজারি © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (১৬ মে) বিকাল সাড়ে চার টার দিকে পল্লবীর ১২ নম্বর ডি ব্লক ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহিন উদ্দিন (৩৪)। পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা তিনি।

শাহিন উদ্দিনের মাশরাফি নামে সাত বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার সময় বাবার সঙ্গে ছিল সে। মাশরাফি জানায়, তার বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরছিল। এ সময় সুমন নামে একজন তার বাবাকে ফোন করে ৩১ নম্বর রোডে দেখা করার কথা বলে। সেখানে পৌঁছালে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে তার বাবার সঙ্গে বাদানুবাদে জড়ায় সুমন।

এরপর তার চোখের সামনেই বাবাকে লাথি মেরে ফেলে দেয় সুমনসহ ৬-৭ জন। এরপর তারা তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বাঁচার জন্য নিহত ব্যক্তি পাশের বাড়ির গ্যারেজে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা সেখানে তাকে কুপিয়ে হত্যা করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে সুমন বাহিনী হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেও তারা নিহত ওই ব্যক্তিকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পল্লবী থানায় মামলাও হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত সুমন। ব্যাটারি চালিত রিকশার টোকেন বাণিজ্য, মাদক ও জুয়া খেলাসহ বিভিন্ন অপকর্মে জড়িত সুমন বাহিনী। এক মাসের ব্যবধানে সুমন বাহিনীর বিরুদ্ধে পল্লবী থানায় চারটি মামলা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেছেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬