৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ PM
ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

ব্যাংক কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন © সংগৃহীত

চাকরিতে পুনর্বহালসহ ৪ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী ধারার ছয়টি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয়ের সামনে শত শত কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবে বিভিন্ন ইসলামী ব্যাংকে পরিকল্পিতভাবে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, শাস্তিমূলক বদলি, আইডি নিষ্ক্রিয় করা, প্রশাসনিক হয়রানি এবং তথাকথিত ‘দক্ষতা মূল্যায়ন’ পরীক্ষার মাধ্যমে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

কর্মসূচিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চাকরিচ্যুত কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেন।

বক্তারা ব্যাংকগুলোর বর্তমান ব্যবস্থাপনাকে ‘জুলুমবাজ’ আখ্যা দিয়ে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, এসব সিদ্ধান্তের কারণে হাজারো পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পুনর্বহাল, বিতর্কিত পরিচালনা পর্ষদ বাতিল করে দক্ষ ও পেশাদার ব্যবস্থাপনা গঠন, ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব ও বৈষম্য বন্ধ এবং কর্মক্ষেত্রে ন্যায়সঙ্গত ও মানবিক পরিবেশ নিশ্চিত করা।

কর্মসূচির আয়োজকরা বলেন, ব্যাংকিং খাতে চলমান সংকট এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। এ কারণে তারা প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি কামনা করেন।

নির্যাতিত ব্যাংকারদের পক্ষে কর্মসূচিতে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা এস. এম. এমদাদ হোছাইন এবং জুনিয়র অফিসার আরফান উল্লাহ।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9