জমি নিয়ে বিরোধ

প্রতিবেশীর হামলায় গুরুতর আহত বাকৃবি শিক্ষার্থী

১১ মে ২০২১, ০৮:১৩ PM
প্রতিবেশীর হামলায় আহত বাকৃবি শিক্ষার্থী মো. ফারুক হোসেন

প্রতিবেশীর হামলায় আহত বাকৃবি শিক্ষার্থী মো. ফারুক হোসেন © টিডিসি ফটো

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীর হামলায় আহত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. ফারুক হোসেন। মঙ্গলবার সকালে ফারুকের নিজ এলাকা নাটোরের গুরুদাসপুর উপজেলায় ঘটনাটি ঘটে। এতে ফারুকের মা এবং খালাও আহত হয়েছেন। বর্তমানে মা ও খালাসহ ফারুক গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মো. ফারুক হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। অ্যানিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ফারুক বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলে থাকতেন।

আহত ফারুক বলেন, বাসায় কয়েকদিন আগে থেকেই কাজ চলছিল এবং আজকে ছাদ ঢালাইয়ের কথা ছিল। কিন্তু পাশের বাসার প্রতিবেশী হঠাতই এসে বলে আমাদের ছাদ তাদের ঘরের ছাদের উপর উঠে গেছে। ঘটনাটি সমাধানে তাদের সঙ্গে কথা চলছিল। কিন্তু হঠাত করেই পাশের বাসার তাজু, মাজু, নাজিত, রবিসহ  ৬ ভাই  দেশীয় অস্ত্র দিয়ে আমার এবং আমার পরিবারের উপর হামলা চালায়। এ সময় আমি প্রতিবাদ করলে হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি কিছুক্ষণের জন্য অচেতন হয়ে পড়ি। খানিক পরে জ্ঞান ফিরলে দেখি তারা আমার মা ও খালাকে নির্মমভাবে মারধর করছে। পরে স্থানীয়দের সহায়তায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এ বিষয়ে গুরুদাসপুর থানায় মামলা করা হয়েছে। আমি এ ঘটনার এর সুষ্ঠ বিচার চাই।

বাকৃবি শিক্ষার্থী ফারুক হোসেনের প্রতিবেশী অভিযুক্তদের কারও সঙ্গে কথা বলা যায়নি।

জানা যায়, এ হামলায় আহত হয়ে ফারুকের মাথায় তিনটি, তার মায়ের মাথায় পাঁচটি এবং তার খালার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।

ট্যাগ: বাকৃবি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close