শিমুলিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে বিজিবি মোতায়েন

০৮ মে ২০২১, ১০:২৬ PM
বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা

বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা © ফাইল ফটো

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ঢল ও পরিস্থিতি নিয়ন্ত্রণে  মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সন্ধ্যার দিকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, বিকেল থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের দুই ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সিভিল প্রশাসনকে সহায়তা করবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরমুখো মানুষের ঢল ঠেকাতে দিনের বেলা ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় সরকার। আজ শনিবার সকাল থেকে তা কার্যকর হয়। বন্ধের প্রথম দিনেও  দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার মানুষ দেশের সবচেয়ে বড় দুটি ঘাটে ভিড় জমায়। মানুষের চাপে কয়েকটি ফেরি যাত্রীবোঝাই করে ছাড়তেও হয়।

ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে। এজন্য বিজিবির সহায়তা নেওয়া হলো বলে জানা গেছে।

নিজ বাসার সামনে হাসনাতের সঙ্গে কী ঘটেছিল, যা বললেন মনজুর আলম
  • ১৫ এপ্রিল ২০২৬
বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬