ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

০৬ মে ২০২১, ১০:১২ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

যশোরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘরের ডেকোরেশন দেখানোর নামে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর। বৃহস্পতিবার ভোররাতে শহরের খোলাডাঙ্গা উত্তরপাড়া ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- খোলাডাঙ্গার নূর আলীর ছেলে ইমামুল হক ছোট (২২) ও মৃত ওয়াজেদ আলীর ছেলে লুৎফর রহমান (৬০)।

নির্যাতিত কিশোরীর মা বুধবার (০৫ মে) কোতয়ালী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। গত ৪ মে বেলা সাড়ে ১১টার দিকে তার মেয়েকে ইমামুল বাড়ির পাশে লুৎফর রহমানের চারতলা বাড়ির ডেকোরেশন দেখাবে বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর বাড়ির মালিক লুৎফর রহমানও তাকে ধর্ষণ করে।

কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মামলা পাওয়ার পর অভিযান চালিয়ে আজ ভোরে ইমামুল ও লুৎফরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করতে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আজই জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে উপস্থাপন করা হবে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence