আ.লীগ নেতার স্ট্যাটাসে মন্ত্রী ইউএনওকে নিয়ে মন্তব্য, যুবক গ্রেপ্তার

০৫ মে ২০২১, ০৯:৩৫ PM
সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগ নেতার ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে এক যুবককে গ্রেপ্তার করা হয়

সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগ নেতার ফেসবুক পোস্টে মন্তব্যের জেরে এক যুবককে গ্রেপ্তার করা হয় © ফাইল ফটো

সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের ফেসবুক পোস্টে মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকা থেকে পুলিশ রাশেদ আলম রাজ্জাক (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। রাজ্জাকের বাড়ি গোয়াইনঘাট থানাধীন লাখেপাড় এলাকার ছৈলাখেল ৮ম খণ্ড গ্রামে।

রাজ্জাকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা করেন গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ।

গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) লিটন রায় রাজ্জাককে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬