৭ লাখ টাকার চেক কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ছাত্রলীগ নেতা

কুড়িয়ে পাওয়া চেক ও ছাত্রলীগ নেতা

কুড়িয়ে পাওয়া চেক ও ছাত্রলীগ নেতা © টিডিসি ফটো

চট্টগ্রামের নগরীর জালালাবাদ মার্কেটে রাস্তায় ৭ লাখ টাকার একটি ব্যাংকের চেক কুড়িয়ে পেয়ে এর মালিককে ফেরত দিয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিন। লোভ সংবরণ করে সততার দৃষ্টান্ত রাখায় তার ব্যাপক প্রশংসা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার (৩ মে ) বিকেলে চেকের প্রকৃত মালিককে খুঁজে বের করে চেকটি বুঝিয়ে দেন ছাত্রলীগ নেতা কে এম পারভেজ। আর আগে রবিবার (২ মে) সকালে চেকটি চট্টগ্রাম মহানগরীর হকার্স মার্কেটে কুড়িয়ে পেলে প্রকৃত মালিক খোঁজতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে চেকের ছবি পোস্ট করেন তিনি।

চেকটি ছিল ওয়ান ব্যাংকের। চেকের মালিকের নাম মঈন উদ্দীন। তার বাড়ি চন্দনাইশের কারলা গ্রামে। চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এ তার দোকান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কে এম পারভেজ উদ্দিন বলেন, রবিবার রাত ৯টার দিকে ব্যক্তিগত কাজের জন্য জালালাবাদ মার্কেটে গেলে হঠাৎ একটি চেক কুড়িয়ে পায়। ৭ লাখ টাকার চেকটি মাঈন উদ্দিন নামের এক ব্যক্তির সই করা ছিল। পরে প্রকৃত মালিক খোঁজার জন্য ফেসবুকে একটি পোস্ট দিয়।

তিনি বলেন, রাত ১২টার দিকে চেকের প্রকৃত মালিক আমাকে ফোন দেয়। সোমবার দুপুরে যাচাই-বাচাই করে প্রকৃত মালিক মাঈন উদ্দিনকে তার হাতে চেকটি হস্তান্তর করি।

এদিকে, চেক বুঝিয়ে পেয়েছে বলে নিশ্চিত করেছেন চেকের মালিক মঈন উদ্দীন।

ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬