ধর্ষণের অপবাদে চাকরিচ্যুত, বিষপানে শিক্ষকের আত্মহত্যা

২৫ এপ্রিল ২০২১, ০৪:২৫ PM
প্রতীকী

প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় আব্দুর রহমান নামে এক এতিমখানার শিক্ষক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, চার বছর ধরে কিশোরগঞ্জের নিকলী থানাধীন দৌলপুর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে আব্দুর রহমান চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানায় শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

এর আগে গত শুক্রবার ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হাসান এতিমখানার এক ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ তুলে শিক্ষকতা থেকে আব্দুর রহমানকে বহিষ্কার করেন। শনিবার সকালে মাদ্রাসা থেকে তাকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অপবাদ সহ্য করতে না পেরে শনিবার ভোরে মাদ্রাসা প্রাঙ্গণে বিষ পান করেন।

পরে তাকে আহত অবস্থায় মাদ্রাসার অন্য শিক্ষকরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে ধর্ষণের অভিযোগে শিক্ষককে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হাসান।

প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬