রাতের সড়কে ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু

১৮ এপ্রিল ২০২১, ১০:০৬ AM
 নিহত ছাত্রলীগ নেতা সাইফুল আহমেদ

নিহত ছাত্রলীগ নেতা সাইফুল আহমেদ © সংগৃহীত

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত ছাত্রলীগ নেতার নাম সাইফুল আহমেদ (২৯)। শনিবার (১৭ এপ্রিল) রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের কাজিরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলগাজী ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নিহত সাইফুল। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার স্বজনদের বরাত দিয়ে জানান, ফুলগাজী থেকে ফেনী যাচ্ছিলেন সাইফুল ও মাসুম মির্জা। পথিমধ্যে কাজিরবাগে চেয়ারম্যান নার্সারির কাছে একটি পিকআপকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়।

এতে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
সাকিবকে লম্বা সময়ের জন্য পেতে আশাবাদী প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নিলেন সেই সিথী
  • ১১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ যা জানা গেল
  • ১১ এপ্রিল ২০২৬
close