বিষপানে সপরিবারে আত্মহত্যার হুমকি

১৬ এপ্রিল ২০২১, ০৫:৫৭ PM
আবদুল কাদের মির্জা

আবদুল কাদের মির্জা © ফাইল ছবি

বিষপানে সপরিবারে আত্মহত্যার হুমকি দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে এ হুমকি দেন তিনি। এ সময় ৫০ মিনিট বক্তব্য দেন মেয়র কাদের মির্জা।

আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি শেষবারের মতো বলছি, ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত দেন। নোয়াখালী থেকে হলে একরাম-নিজামের কাছে বিক্রি হবে। ঢাকা থেকে ডিজিএফআই-এনএসআই-এর চৌকস কর্মকর্তা আছেন, তাদের দিয়ে তদন্ত দেন।

তিনি বলেন, সেই তদন্তে যদি আমার ভাই শাহাদাৎ, ছেলে তাশিক ও আমিসহ অনুসারীরা অন্যায়কারী প্রমাণিত হয় তাহলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই অত্যাচার আর সইবো না, হয়তোবা পুরো পরিবারকে বিষ খেয়ে জীবন দিতে হবে। এটা ছাড়া বিকল্প পথ নাই।

বসুরহাট পৌর মেয়র বলেন, আগে বলেছি আল্লাহর দিকে তাকানো ছাড়া উপায় নাই, এখন বলছি বিষ খেয়ে জীবন দেওয়া ছাড়া উপায় নাই। বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বিষ খেয়ে বুকের ওপর লিখে রাখব ‘সে কথা’; তা এখন বলব না। আমি রমজান মাসে লাইভ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিলাম কিন্তু বারবার আমার উপর হামলা হলেও আমি কোনো প্রতিকার পাইনি। আমার পরিবারের উপর অত্যাচারের কোনো প্রতিকার পাইনি।

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেল নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন …
  • ১৯ এপ্রিল ২০২৬
ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৯ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬