সেহেরির রান্না নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

১৬ এপ্রিল ২০২১, ০১:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

পিরোজপুর সদর উপজেলায় সেহেরির রান্নাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) পিরোজপুর সদর উপজেলার মাথাবেড়া উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার ছেলে।

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে কেরামতের ছোট ভাই মোহাম্মদ আলীকে (২২) পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি বলেন, সেহেরি খাওয়ার সময় ভাত রান্নাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলালকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলালের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলেছে বলে জানান ওসি।

দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬