নিষেধাজ্ঞা অমান্য করে মাদ্রাসা খোলা, জরিমানা গুনলেন শিক্ষক

১১ এপ্রিল ২০২১, ০৯:২৯ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কোভিড-১৯ রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নেত্রকোণায় মাদ্রাসা খোলা রাখার অভিযোগে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরান মাদ্রাসা শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উপজেলার বাহাদুরপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে মাওলানা মাহবুবকে (৪৫) দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া।

সুলতানা রাজিয়া জানান, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নাজিরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নাজিরগঞ্জ বাজার বায়তুল কোরআন মাদ্রাসায় প্রায় ২০ জন ছাত্রীর উপস্থিতি দেখা যায়। এ সময় ছাত্রীদের প্রত্যেককে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মাদ্রাসাটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাহবুব সরকারি বিধি-নিষেধ না মেনে কার্য‌ক্রম চালানোয় দণ্ডবিধির ২৬৯ ধারায় তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি  জানান, ‘আদালতের কাছে ওই শিক্ষক অঙ্গীকার করেছেন-পরবর্তীতে আর সরকারি নির্দেশ অমান্য করে মাদ্রাসার কাজ চালাবেন না।’

ট্যাগ: জরিমানা
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close