আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০ এপ্রিল ২০২১, ০৩:০০ PM

© প্রতীকি ছবি

আওয়ামী লীগের নেতা মাসুদ রানার বাসা থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাসুদ রানা গাইবান্ধা জেলার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। আজ শনিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা শহরের খানকা শরিফসংলগ্ন নারায়ণপুর এলাকার ওই বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম হাসান আলী (৪৫)। তিনি জেলা শহরের থানাপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে। নিহত হাসান জেলা শহরের স্টেশন এলাকায় জুতার ব্যবসা করতেন। 

এলাকাবাসীর ভাষ্য, বেশ কিছু দিন ধরে সুদের টাকার জন্য হাসান আলীকে নিজ বাসায় আটকে রাখেন মাসুদ রানা। এ নিয়ে সদর থানায় সালিসও হয়েছে। শেষ পর্যন্ত আজ তার বাসা থেকে লাশ উদ্ধার করা হলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নারায়ণপুর এলাকায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানার বাসায় একজনের লাশ ঝুলে থাকার খবর পায় পুলিশ। দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা, না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence