রফিকুল ইসলাম মাদানীর মোবাইলে পর্নো ভিডিও পেয়েছে র‍্যাব

০৭ এপ্রিল ২০২১, ১১:০০ PM
রফিকুল ইসলাম মাদানী

রফিকুল ইসলাম মাদানী © ফাইল ফটো

সময়ের আলোচিত ‘শিশু বক্তা'’ রফিকুলর ইসলামকে আটক করার পর তার ফোনে ‘পর্নো’ ভিডিও পেয়েছেন র‍্যাব। মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‍্যাব। পরে তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাব। এ সময় তার মোবাইল ফোন চেক করে একাধিক পর্নো ভিডিও এবং মেসেঞ্জার চেক করে গোপন বিয়ের তথ্য পাওয়া যায়।

র‌্যাব কর্মকর্তারা জানান, রফিকুল ইসলাম মাদানীকে আটকের পরপরই তার মোবাইল ফোন চেক করে দেখে র‌্যাব। এ সময় তার মোবাইলে একাধিক পর্নো ভিডিও পাওয়া যায়। এসব বিষয়ে রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও উত্তর দেননি।

এ প্রসঙ্গে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রফিকুল ইসলাম মাদানীর ফোনে অনেক কিছু পাওয়া গেছে। আমরা এসব বিষয়ে খতিয়ে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তার বড়ভাই এবং এক ভাতিজাকেও আটক করা হয়। তবে বড়ভাইকে ছেড়ে দিলেও রফিকুলসহ তার ভাতিজাকে আটকে রাখে র‍্যাব। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী। তিনি জানান, বর্তমানে তিনি র‌্যাব হেফাজতে রয়েছেন।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬