ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ

২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৩ AM
ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান

ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান © ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ১২ সেপ্টেম্বর ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সদস্য হিসেবে দায়িত্বের অংশ হিসেবে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ‘হিট’ প্রকল্পও তার তত্ত্বাবধানে ছিল।

ইউজিসিতে অধ্যাপক তানজীমের নিয়োগের মেয়াদ ছিল চার বছর। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন তিনি। এর আগে গত ১৬ মার্চ ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন অধ্যাপক এস এম এ ফায়েজ।

ট্যাগ: ইউজিসি
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬