অনলাইনে কলেজ-বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দিয়ে ‘যৌন ব্যবসা’ করাতেন তারা

৩১ মার্চ ২০২১, ১০:২৯ PM
অনলাইনে যৌন ব্যবসার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে

অনলাইনে যৌন ব্যবসার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে © সংগৃহীত

কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রীদের দিয়ে অনলাইনে যৌন ব্যবসা করানোর অভিযোগে রাজধানীতে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার (৩১ মার্চ) রাজধানীর গুলশান, উত্তরা ও রামপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাজী কাদের নেওয়াজ ওরফে পাশা ভাই ওরফে আরিয়ান (২৬), শান্ত আহমেদ ওরফে সিফাত আহমেদ (২২), সিয়াম সাবের রাহাত ওরফে শান আহমেদ (২২) ও ওমাসুম বিল্লাহ ওরফে শ্যামল (২৮)।

র‌্যাব জানিয়েছে, ডিজিটাল দেহ ব্যবসার নাম এসকর্ট সার্ভিস। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়ায় সহজেই মানুষ অবৈধ যৌনাচারে লিপ্ত হচ্ছেন। এতে প্রতারিত হচ্ছেন অনেকেই। এদের হাত ধরেই অনলাইন দেহ ব্যবসা বিস্তার লাভ করছে। এ চক্র অনলাইনে অর্ডার নিতেন। মেয়েদের সঙ্গে কাস্টমারদের পরিচয় ও জায়গার ব্যবস্থা করে দিতেন। মেয়েদের বেশিরভাগই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলেও জানানো হয়েছে।

এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-৩-এর সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) ফারজানা হক। তিনি জানান, সম্প্রতি র‌্যাব-৩-এর একটি দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন অনলাইনে এসকর্ট সার্ভিস নামে এ অপকর্ম পরিচালনা করছে। পাশাপাশি মোবাইল ও মেমোরি কার্ডে অশ্লীল ছবি ও ভিডিও সংরক্ষিত রাখে তারা।

পরে সামজিক যোগাযোগমাধ্যমে বেনামী আইডি খুলে অশ্লীল কথাবার্তা বিনিময়, কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও আদান-প্রদানের মাধ্যমে আকৃষ্ট করে তাদের নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে। তিনি জানান, এমন সংবাদের ভিত্তিতে গুলশান, উত্তরা ও রামপুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওই পর্নোগ্রাফি চক্রের চার সদস্যদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট কাছ থেকে চারটি মোবাইল ফোন, সিমকার্ড এবং ৯৮ পাতা সামাজিক যোগাযোগমাধ্যমের স্ক্রিনশট উদ্ধার করা হয়।

তাদেরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, চারজন দীর্ঘদিন ধরে ওয়েবসাইট কিংবা সিক্রেট ফেসবুক পেজ খুলে অনলাইন এসকর্ট সার্ভিস নামের অপকর্ম করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

কুমিল্লায় কুস্তি খেলতে গিয়ে খেলোয়াড়ের মৃত্যু
  • ২৫ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগে পদসংখ্যা কমল ৬০৮টি
  • ২৫ মার্চ ২০২৬
নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি বসছে
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
গোল মরিচ ও অলিভ অয়েল কীভাবে খাবারের পুষ্টি কয়েক গুণ বাড়ায়?
  • ২৫ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence