মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাবার মৃত্যুদণ্ড

২২ মার্চ ২০২১, ০১:৫৭ PM

© সংগৃহীত

নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।জনাকীর্ণ আদালতে আজ সোমবার (২২ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মনসুর আলম এ রায় ঘোষণা করেন।

২০১৮ সালের ১৪ মে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিলিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের (১৪) বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করেন নজরুল ইসলাম ওরফে নজরুল কসাই (৫০) নামে এক বাবা। এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে গলা কেটে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেন নজরুল।

২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি এ ঘটনায় নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬