রংপুরে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

১৮ মার্চ ২০২১, ০৩:৫৯ PM

© ইন্টারনেট

রংপুরে রোকনুজ্জামান রোকন নামের এক ছাত্রলীগ নেতাকে বুধবার (১৭ মার্চ) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি জেলা ছাত্রলীগের উপতথ্য ও গবেষণা সম্পাদক। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

জানা যায়, গতকাল বুধবার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় দলীয় কর্মী পারভেজকে সঙ্গে নিয়ে নগরীর সাতমাথা এলাকায় একটি টি-স্টলে চা খেতে ঢোকেন। সেখান থেকে থেকে অপরিচিত চারজন যুবক তাকে বাইরে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হামলার শিকার হন পারভেজও। আহত অবস্থায় রোকনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়।

আহত রোকন জানান, পিঠে ক্ষুর দিয়ে দুইটি টান দিয়েছে। যখন আমি ধাক্কা দেই তখন আমার সামনেও আঘাত করে।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়েছে বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬