মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা

২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ৬৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী ও শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, ড. মোহসিনা আক্তার, মোহাম্মদ হেলাল উদ্দীনসহ বিভাগের অন্যান্য শিক্ষক।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি ড. মোহাম্মদ আবদুর রব তাদের সততা, দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলির বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬