গাড়ি চুরির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা বহিষ্কার

১৮ মার্চ ২০২১, ০৯:১১ AM
হৃদয় পাঠান উজ্জ্বল

হৃদয় পাঠান উজ্জ্বল © সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে গাড়ি চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়।

বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শিক সংগঠন উল্লেখ করে জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জানান, এই সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক হয়েও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন হৃদয় পাঠান উজ্জ্বল। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল ও জেলা শহরের হাসপাতাল এলাকার মা ফার্মেসির মালিক এএইচ রুবেলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
কোস্টগার্ডের অভিযানে ট্রলারসহ ৪ হাজার লিটার জ্বালানি তেল জব…
  • ২১ এপ্রিল ২০২৬
টিম কুক যুগের অবসান, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস
  • ২১ এপ্রিল ২০২৬
জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ, অভিযুক্তদের বিচার দাবি
  • ২১ এপ্রিল ২০২৬