এসবির প্রধান হলেন মনিরুল ইসলাম

১৪ মার্চ ২০২১, ১২:২৬ PM
এসবির প্রধান মনিরুল ইসলাম

এসবির প্রধান মনিরুল ইসলাম © ফাইল ফটো

কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখার (এসবি) দায়িত্ব দিয়েছে সরকার। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।

আজ রোববার (১৪ মার্চ) এ আদেশ জারি করা হয়। পুলিশের বিশেষ শাখা বা এসবি প্রধান হিসেবে মনিরুল ইসলাম অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলামের জায়গায় দায়িত্ব পেলেন। তিন বছরের বেশি সময় ধরে এসবির নেতৃত্ব দিয়ে আসা মীর শহীদুল ইসলাম আজ রোববার অবসরে যাচ্ছেন।

পঞ্চদশ বিসিএসের মাধ্যমে ক্যাডার হিসেবে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ডিএমপির উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে আসেন ২০০৯ সালে। তার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) যাত্রা শুরু হয়।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬