খেলতে গিয়ে না ফেরার দেশে স্কুলছাত্র

১১ মার্চ ২০২১, ১২:৪০ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিবাজুল মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১০ মার্চ) রাতে  জেলার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও চার শিশু। 

নিহত সিবাজুল বানিয়াচং উপজেলার চান্দের মহল্লা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। এ ঘটনায় আহতরা হলো- চান্দের মহলা গ্রামের কয়েস মিয়া (১৭), রাহুল আহমেদ (১৬), হোসাইন মিয়া (১০) ও শাহিবুর মিয়া (১৬)। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ট্রলিতে করে প্রায় ২০ জনের একটি দল পার্শ্ববর্তী হাওরে খেলতে যাচ্ছিল। পথে বড়গুইল এলাকায় ট্রলিটি উল্টে গেলে পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সিবাজুলের মৃত্যু হয়।

এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬