এমপির বাসা থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

০২ মার্চ ২০২১, ০৬:০১ PM
নিহত ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু

নিহত ছাত্রলীগ নেতা ফারুক হোসেন মিরু © ফাইল ফটো

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাসা থেকে ফেরার পথে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওই ছাত্রলীগ নেতার নাম ফারুক হোসেন মিরু। মিরু মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সিঙ্গাইর কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন।

জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে মমতাজের বাসা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিরু। উপজেলার পুরাতন গোডাউন চত্বরে আগে থেকেই ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। মিরুর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে এমপি মমতাজের বাসায় অনুষ্ঠান ছিল। সেখানে নেতাকর্মীরা গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন মিরু।

কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
  • ১৯ এপ্রিল ২০২৬
বেইজিং হাফ-ম্যারাথনে মানুষকে পেছনে ফেলল চীনা রোবট
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
  • ১৯ এপ্রিল ২০২৬
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬