বেইজিং হাফ-ম্যারাথনে মানুষকে পেছনে ফেলল চীনা রোবট

১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ PM
বেইজিং হাফ ম্যারাথনে দৌড়াচ্ছে একটি মানবসদৃশ রোবট

বেইজিং হাফ ম্যারাথনে দৌড়াচ্ছে একটি মানবসদৃশ রোবট © সংগৃহীত

প্রযুক্তির অবিশ্বাস্য উৎকর্ষতায় এবার মানুষের গতিকেও ছাড়িয়ে গেল যন্ত্রমানব। বেইজিংয়ে অনুষ্ঠিত একটি হাফ-ম্যারাথনে গত বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে দুর্দান্ত কামব্যাক করেছে চীনের তৈরি হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবটগুলো। রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় টেক জায়ান্ট অনারের (Honor)  তৈরি একটি রোবট গত মাসে লিসবনে রেকর্ড করা জ্যাকব কিপ্লিমোর বিশ্ব রেকর্ডের চেয়েও কম সময়ে দৌড় শেষ করে তাক লাগিয়ে দিয়েছে।

বেইজিংয়ে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে হাফ-ম্যারাথন শেষ করেছে অনারের হিউম্যানয়েড রোবটটি। যদিও ফিনিশিং লাইনের কয়েক মিটার আগে রেলিংয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় সেটিকে পুনরায় দাঁড়াতে সাহায্য করতে হয়েছে, তবুও এর টাইমিং ছিল বিস্ময়কর। কেননা গত বছর এই রোবটগুলো স্টার্ট লাইন পার হতেই হিমশিম খাচ্ছিল। কিন্তু এবার বাজিমাত দেখিয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকটি রোবট। তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০টি রোবটকে পেছনে ফেলে পেশাদার অ্যাথলেটদের চেয়েও বেশি গতির টাইমিং রেকর্ড করেছে।

গেল বছর এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরটি ছিল বিশৃঙ্খলা আর যান্ত্রিক ত্রুটিতে ভরা। তখন বিজয়ী রোবটটির সময় লেগেছিল ২ ঘণ্টা ৪০ মিনিট, যেটি পেশাদার অ্যাথলেটদের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। তবে মাত্র এক বছরের ব্যবধানে প্রযুক্তির এই রূপান্তর সবাইকে অবাক করেছে। এবার অবশ্য নিরাপত্তা নিশ্চিত করতে রোবট ও মানুষের জন্য আলাদা ট্র্যাকের ব্যবস্থা করেছিল আয়োজক কর্তৃপক্ষ।

ম্যারাথনে রোবটদের দক্ষতার এই প্রদর্শনী কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি বিপজ্জনক কাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রেও আমূল পরিবর্তন আনবে। সম্প্রতি চীনের সিজিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালাতে ইউনিট্রির রোবটগুলোকে তলোয়ার ও নানচাকু নিয়ে সমর কৌশল প্রদর্শন করতেও দেখা গেছে, যা তাদের রণ-সক্ষমতারই ইঙ্গিত দেয়।

সেই ধারাবাহিকতায় রোবোটিক্স শিল্পে বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে বর্তমানে ব্যাপক বিনিয়োগ করছে চীন। সরকারি ভর্তুকি থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়নসহ দেশীয় কোম্পানিগুলোকে শক্তিশালী করতে নানা নীতি গ্রহণ করেছে বেইজিং। মূলত ভারী উৎপাদন শিল্প এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে এই হিউম্যানয়েড রোবটগুলোকে তুরুপের তাস হিসেবে দেখছে দেশটি।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬