নাচতে নাচতে শিশুকে চড় মারল রোবট

৩০ মার্চ ২০২৬, ০৭:৫৩ AM
নাচতে নাচতে শিশুকে আঘাত করল রোবট

নাচতে নাচতে শিশুকে আঘাত করল রোবট © ভিডিও থেকে সংগৃহীত

চীনের শানসি প্রদেশে নাচতে থাকা একটি রোবটের ধাক্কায় এক শিশু আঘাত পেয়েছে—এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মানবাকৃতির রোবট ঘুরে ঘুরে নাচছে। চারপাশে দর্শকের ভিড়—কেউ হাততালি দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও ধারণ করছেন। বড়দের পাশাপাশি শিশুদেরও দেখা যায় সেই ভিড়ে।

এক পর্যায়ে নাচতে নাচতেই রোবটটি দর্শকদের খুব কাছে চলে আসে। হঠাৎই তার হাত একটি শিশুর গালে লেগে যায়, যা অনেকটা চড়ের মতো মনে হয়।

ঘটনার সঙ্গে সঙ্গেই রোবট পরিচালনাকারীরা সেটিকে দ্রুত সরিয়ে নেন। তবে ভিডিওতে দেখা যায়, শিশুটি গুরুতর আঘাত পায়নি; বরং মুখে হাত দিয়ে হাসছিল। আশপাশের দর্শকেরাও বিষয়টি দেখে হাসাহাসি করেন।

ঘটনাটি গত ২১ মার্চ। ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, একটি মানবাকৃতির রোবট ব্যালে নাচের ভঙ্গিতে হাত–পা নেড়ে পারফর্ম করছে। রোবটটিকে সরিয়ে নেওয়ার পরও এর প্রদর্শনী বন্ধ হয়নি; দর্শকেরাও তা উপভোগ করতে থাকেন।

প্রায় ৩৫ কেজি ওজনের এই রোবটটির দাম আনুমানিক সাড়ে ১৩ হাজার ডলার। গবেষণা, শিক্ষা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। রোবটটি তার জয়েন্টগুলো প্রায় ২৩ ডিগ্রি পর্যন্ত ঘুরিয়ে বিভিন্ন ভঙ্গিতে চলাচল করতে পারে।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ঝুঁকিপূর্ণ প্রদর্শনী বলে মন্তব্য করেছেন। আবার কেউ বলেছেন, শিশুটি রোবটটিকে আসতে দেখলেও সরে যাওয়ার সুযোগ পায়নি। আরেকজন লিখেছেন, ধাতব বস্তুর আঘাত বেশ বেদনাদায়ক হতে পারে। এদিকে, এমন ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকেই।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬