কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ PM
সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত একদল দুর্বৃত্ত কলেজ ক্যাম্পাসে ঢুকে তার ওপর হামলা চালায়।

পুলিশ বলছে, স্থানীয় একটি পক্ষের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে অধ্যক্ষের দ্বন্দ্ব রয়েছে, যার জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা জেনেছে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, রবিবার সকালে তিনি কলেজে গিয়ে নিজের কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় হঠাৎ একদল বহিরাগত সন্ত্রাসী তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।

তবে হামলাকারীদের নাম-পরিচয় বা ঠিক কী কারণে হামলা হয়েছে, সে বিষয়ে অধ্যক্ষ নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একই সন্ত্রাসী চক্র এই কলেজে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে কলেজের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: নরসিংদী
জাল নোটসহ স্বামীকে ধরিয়ে দিলেন স্ত্রী
  • ১৮ আগস্ট ২০২৬
স্ত্রী-সন্তানের ফেলে যাওয়া প্রবাসী জামাল মারা গেছেন, গ্রামব…
  • ১৮ আগস্ট ২০২৬
মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে …
  • ১৮ আগস্ট ২০২৬
বুটেক্সে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় ২ নেতাকে …
  • ১৮ আগস্ট ২০২৬
বিক্ষোভ শুরুর আগেই সেই মাহদী হাসানসহ আটক ৩
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage