মাদক মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি

০১ মার্চ ২০২১, ০৪:৪৮ PM
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ইরফান সেলিম

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ইরফান সেলিম © ফাইল ফটো

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাংসদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে মাদক মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ রায় দেন। পুলিশ ইরফানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত এ মামলায় আর তদন্ত করার আদেশ দেননি।

এর আগে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গত ২৭ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়। গত ১৮ ফেব্রুয়ারি তাকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দুটি হয়েছিল রাজধানীর চকবাজার থানায়। দুটি মামলারই বাদী ছিল র‍্যাব। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ধারাবাহিকতায় উভয় মামলা থেকে অব্যাহতি পেলেন ইরফান সেলিম।
বিজ্ঞাপন

র‍্যাবের মামলার এজাহারে বলা হয়, চকবাজারের দেবীদাস ঘাট লেনের ২৬ নম্বরে রয়েছে ‘চান সর্দার দাদাবাড়ি’ ভবন। এই ভবনে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন— এই খবরের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে ২০২০ সালের ২৬ অক্টোবর র‍্যাবের ৮ থেকে ১০ জন সদস্য ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে র‍্যাব অস্ত্র-মাদকসহ ইরফান মো. সেলিম ও জাহিদুল মোল্লাকে গ্রেপ্তার করে।

র‍্যাবের অভিযানের আগের দিন ২০২০ সালের ২৫ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের অভিযোগ ওঠে ইরফান, জাহিদসহ তাঁর আরও চার থেকে পাঁচজন সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন সকালে বাদী হয়ে নৌবাহিনী কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান ধানমন্ডি থানায় মামলা করেন।

হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬