এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

০১ মার্চ ২০২১, ১০:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

টাঙ্গাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই ছাত্রীর মা কালিহাতি থানায় একটি মামলা করেছেন।

নিহত শিক্ষার্থীরা নাম আশা আক্তা। আশা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। কালিহাতি উপজেলার বল্লা করোনেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল ওই ছাত্রী।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে মুঠোফোনে অজ্ঞাত এক ব্যাক্তি কল করে আশাকে ঘরের বাইরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আশার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা তাকে কুপিয়েছে সে বিষয়ে জানা যায়নি। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

বিকন ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ৩০…
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী
  • ১৯ এপ্রিল ২০২৬
কাল সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, ভিডিওবার্তায় অভিভ…
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ
  • ১৯ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬