কাল সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, ভিডিওবার্তায় অভিভাবকরদের যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩২ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ PM
ভিডিও বার্তায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও বার্তায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী © ভিডিও থেকে নেওয়া‘ি

আগামীকাল সোমবার (২০ এপ্রিল) সারাদেশে জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসা হবে। সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গড়তে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

আজ শনিবার (১৯ এপ্রিল) এক ভিডিওবার্তায় এই আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা ইতোমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরও আনন্দিত হবেন যে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর, কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়নকর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে একডোজ টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now