প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্দেশিকা প্রণয়নের আহ্বান বিএমইউ ভিসির

১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ PM
বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য

বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য © সংগৃহীত

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্দেশিকা প্রণয়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আজ রবিবার (১৫ নভেম্বর) স্ত্রীরোগসংক্রান্ত ক্যান্সারের চিকিৎসায় প্রমাণভিত্তিক প্রোটোকল উন্নয়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, রোগীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অভিন্ন চিকিৎসা মানদ- অনুসরণের বিকল্প নেই। তিনি প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্দেশিকা প্রণয়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। 

এ সময় গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস গবেষণার প্রমাণ ও আন্তর্জাতিক নির্দেশিকা কাজে লাগিয়ে কীভাবে বিএমইউর সেবাদানের সক্ষমতা ও রোগীর প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রোটোকল তৈরি করা যায়, তা তুলে ধরেন। তার আলোচনায় ছিল অস্ত্রোপচারের আগে রোগীর মূল্যায়ন, ডিম্বাশয়ের ক্যান্সারে অস্ত্রোপচার ও কেমোথেরাপির ক্রম, জরায়ুর আস্তরণের ক্যান্সারে প্রজননক্ষমতা সংরক্ষণ, জরায়ুমুখের ক্যান্সারে অস্ত্রোপচারের পদ্ধতি এবং বহিঃজননাঙ্গের ক্যান্সারে কুঁচকির লসিকাগ্রন্থি মূল্যায়ন।

রিসোর্স পারসন হিসেবে হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক ডা. আন্নেক্যাথরিন গুডম্যান বাংলাদেশের স্বাস্থ্যসেবার অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে আঞ্চলিক চিকিৎসা প্রোটোকল তৈরির ওপর গুরুত্ব দেন।

কর্মশালায় বলা হয়, প্রস্তাবিত রোগ ব্যবস্থাপনা দলগুলো রোগভিত্তিক প্রোটোকল প্রণয়ন ও হালনাগাদ করবে এবং বিভাগগুলোর মধ্যে সেবা সমন্বয় করবে। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত টিউমার বোর্ড রোগীভেদে চিকিৎসার সুপারিশ দেবে।  গুরুত্বপূণৃ এই আয়োজনে সেবার মান যাচাইয়ে প্রোটোকল অনুসরণের হার, রোগনির্ণয় থেকে চিকিৎসা শুরু পর্যন্ত সময়, চিকিৎসাজনিত জটিলতা, নির্ধারিত চিকিৎসা সম্পন্ন হওয়ার হার ও রোগীর অভিজ্ঞতা পর্যালোচনার প্রস্তাব রাখা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সাবেরা খাতুন, অধ্যাপক ডা. সামিনা চৌধুরী প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950