বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ PM
বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এমপিএইচ শিক্ষার্থীদের জন্য ‘ইউজিং হিনারি (HINARI) ফর জার্নাল অ্যান্ড আর্টিকেল সার্চিং ইন প্রটোকল, থিসিস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট রাইটিং’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠান ও হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী গবেষণার মানোন্নয়নে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণভিত্তিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গবেষণা প্রস্তাবনা ও বৈজ্ঞানিক প্রবন্ধ প্রণয়নে প্রাসঙ্গিক সাহিত্য অনুসন্ধান এবং মানসম্মত গবেষণা নিবন্ধ নির্বাচনের দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। বক্তব্যের শেষাংশে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার সুশৃঙ্খল ও পদ্ধতিগত সাহিত্য অনুসন্ধান, গবেষণার শূন্যস্থান (রিসার্চ গ্যাপ) নিরূপণ, বৈজ্ঞানিক জার্নাল ও প্রকাশনার সমালোচনামূলক পর্যালোচনা এবং যথাযথ গবেষণা পদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

শিশু অনুষদের ডিন এবং প্রধান গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান প্রাসঙ্গিক বৈজ্ঞানিক সাহিত্য পর্যালোচনা, গবেষণালব্ধ তথ্যের যথাযথ মূল্যায়ন এবং স্বাস্থ্যসেবায় প্রমাণভিত্তিক জ্ঞানের কার্যকর প্রয়োগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাতিহা হাসিন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য উপাচার্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণের কারিগরি ও ব্যবহারিক সেশন পরিচালনা করে আইসিডিডিআর,বি। এতে অংশগ্রহণকারী এমপিএইচ শিক্ষার্থীরা হিনারি প্ল্যাটফর্ম ব্যবহার করে বৈজ্ঞানিক জার্নাল ও গবেষণা প্রবন্ধ অনুসন্ধান, প্রাসঙ্গিক সাহিত্য নির্বাচন এবং গবেষণা প্রস্তাবনা, থিসিস ও বৈজ্ঞানিক পাণ্ডুলিপি প্রণয়নে গবেষণালব্ধ তথ্য ব্যবহারের সরাসরি হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

আয়োজকরা জানান, এই উদ্যোগটি গবেষণার সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক জ্ঞানচর্চার প্রসার এবং দক্ষ জনস্বাস্থ্য পেশাজীবী তৈরিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অব্যাহত অঙ্গীকারেরই এক অনন্য প্রতিফলন।

অনুষ্ঠানে উপ-গ্রন্থাগারিক অধ্যাপক ডা. মো. নাদিউজ্জামান সাজ্জাতসহ সেন্ট্রাল লাইব্রেরির কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৫ নভেম্বর ২০২৬
নভেম্বরের শেষ থেকেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, ফি ১ লাখ …
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসির নির্বাচনি ফল আশানুরূপ না হওয়ায় ‘জয়বাংলা’ স্লোগান, ট…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950