হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের শরীরে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৯৪২ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১৩ জনে।

আজ শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ২৭৮ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪০৯ জন।

আরও পড়ুন: হাম পরিস্থিতিকে মহামারি ঘোষণার দাবি ডিপিপিএইচের

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক ১৪ হাজার ৫২২ হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ১১ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ শিশু, আর সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬