৫৪ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেবে রাজশাহী সিটি কর্পোরেশন

১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ PM
নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে © টিডিসি ফটো

রাজশাহী মহানগরীতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। ২১ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় নগরীর ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সি মোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বুধবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১৪ কর্মদিবসে এই টিকাদান কর্মসূচি চলবে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন এবং কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে টিকা দেওয়া হবে। কার্যক্রমটি সফল করতে নগরীর ২৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দক্ষ টিকাদানকারী ও পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই হাম প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় ৭০ হাজার সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে, যা স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। তিনি আরও জানান, শিশুটি আগে এই টিকা পেয়ে থাকলেও বা এর আগে আক্রান্ত হয়ে থাকলেও এই ক্যাম্পেইন চলাকালীন তাকে অবশ্যই এক ডোজ এমআর (MR) টিকা নিতে হবে।

টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে ‘ইপিআই ভ্যাকসিনেশন অ্যাপ’ (VAXEPI)-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। তবে কেউ অনলাইন রেজিস্ট্রেশন করতে না পারলেও সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার সুযোগ থাকছে। টিকা গ্রহণ শেষে ওই অ্যাপ থেকেই টিকার ডিজিটাল সনদ ডাউনলোড করা যাবে। স্কুলগামী শিশুদের নিজ নিজ প্রতিষ্ঠানে এবং স্কুল-বহির্ভূত শিশুদের নিকটস্থ কেন্দ্রে টিকা দেওয়া হবে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমানআরা বেগম। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাম ও রুবেলা নির্মূলে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হওয়ার এবং সময়মতো শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

মিশরের বিপক্ষে তিন অবিশ্বাস্য বিশ্বরেকর্ড গড়লেন মেসি
  • ০৮ জুলাই ২০২৬
শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ
  • ০৮ জুলাই ২০২৬
চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ
  • ০৮ জুলাই ২০২৬
গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি
  • ০৮ জুলাই ২০২৬
ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা
  • ০৮ জুলাই ২০২৬
মিশরের দুই পেনাল্টি দাবি কেন নাকচ করলেন রেফারি ও ভিএআর? যা …
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence