আনুশকা হত্যা: সেক্সটয় ব্যবহার করেছিল দিহান

০১ মার্চ ২০২১, ০৯:২৩ AM
অভিযুক্ত দিহান

অভিযুক্ত দিহান © ফাইল ফটো

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ডের ছাত্রী আনুশকা আমিন ধর্ষণের সময় সেক্সটয় (ফরেন বডি) ব্যবহার করেছিল দিহান। যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিশেষজ্ঞদের বরাত দিয়ে সিআইডি’র সাইবার ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্যাতনের সময় মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের ওই শিক্ষার্থীর শরীরে এক ধরনের ফরেন বডি বা সেক্সটয় ব্যবহার করা হয়েছিল। মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী বিকৃত যৌনাচারের কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। অতিরিক্ত রক্তক্ষরণেই মারা যায় ওই শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানিয়েছেন, নিহত আনুশকার শরীরে নির্যাতনের সময় সেক্সটয়ের (ফরেন বডির) উপস্থিতি ছিল। এ ঘটনায় সিআইডি’র ডিএনএ টেস্ট প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence