মায়ের হাতে কলেজছাত্রী খুন

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মায়ের বিরুদ্ধে নিজের মেয়েকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আতিকা সুলতানা (১৫)। সে উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিণউল্লা গ্রামের আমিনুল ইসলাম কারীর মেয়ে। সে স্থানীয় উদয়ন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিল। আর আটক মায়ের নাম হামিদা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আতিকা সুলতানার। যা তার পরিবারের সদস্যরা মানতে পারছিলনা। শুক্রবার বিকেলে এ নিয়ে আতিকার সঙ্গে তার মায়ের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মা হামিদা বেগম ধারালো ছুরি দিয়ে আতিকার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই আতিকার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বলেন, এ ঘটনায় হামিদা বেগমকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিকন ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ৩০…
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষায় বসছেন সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী
  • ১৯ এপ্রিল ২০২৬
কাল সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু, ভিডিওবার্তায় অভিভ…
  • ১৯ এপ্রিল ২০২৬
‘ছাত্রলীগ করলেও এনসিপিতে যাওয়া যাবে’ নীতির সমালোচনায় রাশেদ
  • ১৯ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
মতলব উত্তরে কৃষিজমিতে অবৈধ ইটভাটা, বাড়ছে পরিবেশ ঝুঁকি
  • ১৯ এপ্রিল ২০২৬