আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২০ PM
মো. জাহেদ

মো. জাহেদ © ফাইল ফটো

আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তৈয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. জাহেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ওই আ.লীগ নেতার নাম মো. বেলাল (৪৫)। তিনি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খাগরিয়ার মোহাম্মদ খালীর হাকিম আলী বাপের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাতে দুর্বৃত্তরা বেলালকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় জাহেদ নামে একজনকে গ্রেফতার করেছি। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
প্রথম নারী এমপি পাচ্ছে মিরসরাইবাসী 
  • ২১ এপ্রিল ২০২৬
পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় চালুর প্রশ্নে যা বললেন শিক্ষাম…
  • ২১ এপ্রিল ২০২৬