প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় ৫০ জনের কারাদণ্ড

০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪ AM
সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার মামলায় ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে © ফাইল ফটো

সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ তিনজনকে সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাকি ৪৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর এ রায় ঘোষণা করেন। মামলার ৫০ আসামির মধ্যে ৩৪ জন রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। এছাড়া অপর ১৬ জনের মধ্যে একজন অন্য মামলায় কারাগারে আছেন। এছাড়া ১৫ জন পলাতক রয়েছেন। সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে কলারোয়ার এক মুক্তিযোদ্ধার স্ত্রী ধর্ষণের শিকার হন। ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে দেখে মাগুরায় যাচ্ছিলেন শেখ হাসিনা। পথিমধ্যে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহর পৌঁছালে একদল সন্ত্রাসী হামলা চালায়।

সেদিন লাঠিসোটা, ধারালো অস্ত্র, বোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান তারা। এছাড়া গুলিবর্ষণ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

ঘুরে দাঁড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ল…
  • ১৫ এপ্রিল ২০২৬
চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬