বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু

২৯ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ PM
বর্ডার গার্ড বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ © ফাইল ফটো

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সোমবার গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় বিজিবির টহল দল। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন।’ ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদ মাহমুদ।

অভিযান চালানো সূর্যপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার ওবায়দুর রহমান বলেন, ‘চোরাকারবারি দলকে ধাওয়া করলে তারা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় চোরাকারবারি নিহত হন।’

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close