ইয়াবসহ স্কুলের প্রধান শিক্ষক আটক

২৬ ডিসেম্বর ২০২০, ০৭:৩৭ PM
প্রতীকী

প্রতীকী

গাইবান্ধায় ইয়াবাসহ সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, আজ শনিবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়েছে।

আটক মিজানুর রহমান মিজান (৫৫) উত্তর ফরিদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ফরিদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি স্থানীয় উত্তর ফরিদপুর গ্রামের নবাব আলীর ছেলে।

র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, মিজানুর দীর্ঘদিন ধরে বিদ্যালয় ক্যাম্পাসে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে র‌্যাব স্কুল প্রাঙ্গণে বিশেষ অভিযান চালিয়ে ‘হাতে-নাতে তাকে আটক করে’। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের সংখ্যা জানাতে পারেনি তিনি।

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close