আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ২

২২ ডিসেম্বর ২০২০, ১২:৪০ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ফটো

রাজশাহী নগরীতে মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে চন্দ্রিমা থানাধীন নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন-থানার সহকারী উপরিদর্শক (এএসআই) আবদুল সবুর (৩১) এবং কনস্টেবল শাহানুর আলম (৩২)। এদের মধ্যে সবুর হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। শাহানুরের গাল কেটে গেছে।

এ সময় পড়ে গিয়ে আহত হন মাদক মামলার আসামি আবদুল মতিন (২৬)। তিনি নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকার বাসিন্দা।

আহত তিনজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের কাছে তথ্য ছিল খড়খড়ি বাইপাস এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা অবস্থান করছেন। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। ওই সময় পরিত্যক্ত বাড়িতে আগে এএসআই সবুর ও কনস্টেবল শাহানুর প্রবেশ করেন। এ সময় পাঁচ-ছয় মাদক ব্যবসায়ী এবং তাদের সহযোগী পুলিশের ওপর লাঠি নিয়ে হামলা চালান।

পরে পুলিশের অন্য সদস্যরা সেখানে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরের দেয়ালে লেগে মতিনের মাথা ফেটে যায়। পরে তাকে ধরে ফেলে পুলিশ।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মনির জানান, মতিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হয়েছে।

মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে নতুন ফ্যাসিবাদের পথে সরকার: এবি পার্টি
  • ১৩ এপ্রিল ২০২৬
সদস্য সংগ্রহ করছে ঢাবির ‌‘ভয়েস অব বিজনেস’
  • ১৩ এপ্রিল ২০২৬
জার্মানিতে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির ঈদ পুনর্মিলনী
  • ১৩ এপ্রিল ২০২৬