বিবাহিত নারীকে পাত্রী সাজিয়ে বিজ্ঞাপন

১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ PM
মোসা. তামান্না

মোসা. তামান্না © সংগৃহীত

বিবাহিত এক নারীকে পাত্রী সাজিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে মোসা. তামান্না (২৭) এক নারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার রাতে রামপুরায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তামান্না জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর এলাকার মো. ফারুক হোসেনের স্ত্রী। বর্তমানে ঢাকার রামপুরায় ই ব্লকের ৫ নস্বর রোডের ২৩ নম্বর বাড়ির ৭ম তলায় থাকেন। এর আগে চক্রের মূলহোতা সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল (৩০), মো. সিরাজুল ইসলাম সিরাজ (৪০), ফিরোজ মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গণমাধ্যমকে বলেন, এই চক্র সাধারণত কানাডার সিটিজেন সুন্দরী বিধবা সন্তানহীন নামাজি পাত্রীর জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্রের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। চক্রের গ্রেফতার পুরুষ সদস্যরা সাদিয়া ও তামান্নাকে পাত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার কাজটি করতেন। এরপর পাত্রীর সঙ্গে নিয়মিত কথোপকথন ও দেখা-সাক্ষাৎ করার মাধ্যমে বিশ্বাস অর্জন করে কানাডায় নিয়ে যাওয়া বাবদ ইমিগ্রেশন, ম্যারেজ সার্টিফিকেট, ভিসা প্রসেস ইত্যাদির নামে অর্থ হাতিয়ে নিতো।

এই চক্রের কাছে প্রতারণার শিকার অনেক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট এ পর্যন্ত চক্রের মূলহোতা জান্নাতুল ফেরদৌসসহ চার সদস্যসকে গ্রেফতার করে।

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস সিলেবাসের সমালোচনা করে যা বললেন ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার …
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬