নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. মজিদ জানলেন—তিনি আর ভিসি নেই

১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ PM
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ড. মজিদ

নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারে সদ্য অব্যাহতিপ্রাপ্ত ড. মজিদ © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এমন সময় তাকে অব্যাহতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যখন তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে একটি সেমিনারের উপস্থিত ছিলেন।

প্রজ্ঞাপন জারির পর দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তখন তিনি বলেন, ‘‘আমি একটি প্রোগ্রামে আছি।’’

তাকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর তারিখের ৩৭.০০.০০০০.০৭৬.১১.০০১.২১.১০২ নম্বর প্রজ্ঞাপনের (ঙ)নং শর্ত মোতাবেক অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতিপূর্বক মূলপদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (IQAC) আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এতে সভাপতিত্ব করেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬