প্রতিবেশীর ঘরে ঝুলছিল স্কুলছাত্রী মুন্নির নিথর দেহ

১৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৮ PM
ব‌রিশালে প্রতি‌বেশীর ঘর থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ

ব‌রিশালে প্রতি‌বেশীর ঘর থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ © প্রতীকী ছবি

ব‌রিশাল সদর উপজেলায় প্রতি‌বেশীর ঘর থেকে হেলেনা আক্তার মু‌ন্নি নামে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। শ‌নিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনারেরপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত মু‌ন্নি (১২) ওই এলাকার হেলাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় দিনারেরপুল সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার।

ওসি বলেন, ওই মেয়ে গলায় দ‌ড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে আত্মহত্যা করেছে, স্পষ্টভা‌বে জানা যায়‌নি।

মুন্নির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল মর্গে পাঠানো হয়েছে।

ঝালকাঠিতে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ দুই মিনিট্রাক জব্দ
  • ০২ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬